images

সম্মানিত অভিভাবকমণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শুভানুধ্যায়ী,

আসসালামু আলাইকুম।

আমার আন্তরিক শুভকামনা  ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন।

আমাদের কলেজের সম্মানিত গভর্নিং বডি ও শ্রদ্ধাভাজন সকল শিক্ষকের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আমাদের কলেজে স্বাগত জানাচ্ছি।

একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যপুস্তকীয় জ্ঞান অর্জনের স্থান নয়, বরং তা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের  উর্বর ক্ষেত্র ।

১৯৯৫ সালে যাত্রা শুরু করে আমাদের এই কলেজটি প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীর উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে 
।
 বাস্তবানুগ, যুগোপযোগী ও সময়সম্মত  শিক্ষা বিস্তারে এই কলেজ বদ্ধপরিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের এই সাফল্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের এই প্রচেষ্টা নিরবচ্ছিন্ন নিরন্তর ও সার্বক্ষণিক।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের যৌথ প্রয়াস আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

 আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। সুশিক্ষার মাধ্যমে অবিচল সুন্দর জীবনের সূচনা হবে এবং এ লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।
সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

 

শুভেচ্ছান্তে,
সেলিনা বেগম
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
এ, কে, এম রহমতউল্লাহ কলেজ
বেরাইদ, বাড্ডা - ঢাকা ১২১২।৪।