“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 01309108031
শিক্ষা মানুষের মনুষ্যত্বের,মূল্যবোধের ও সভ্যতার বিকাশ ঘটায়। ব্যক্তিগত জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন, রাষ্ট্রীয় ও বৈশ্বিক জীবনে সুশিক্ষা সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মানুষ আলোকিত জীবন পায়। আমাদের এ প্রতিষ্ঠান থেকেও আমরা পেয়েছি গর্বিত সন্তান। যাদের নিয়ে জাতি অহংকার করতে পারে। এদের খুঁজতে দূরে যেতে হয়না।বর্তমান গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য ডা. আবদুর রহমান। MBBS, FCPS.(DM) আমাদের সন্তান। এ শিক্ষা প্রতিষ্ঠানেই সে পড়াশোনা করেছে।
ডা: সাদিয়া খাতুন। রাফিদ মোস্তাফিজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।আর এক সুসন্তান ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।ডা.আবদুল আলিম রাঙ্গামাটির সন্তান। এভাবে আর কতো নাম বলবো। প্রয়াত রহমতউল্লাহ স্যার যে আলোর মশাল জ্বেলে গেলেন,
এটিকে আরো সুদৃঢ় করতে এখনি প্রতিষ্ঠানটিকে সরকারি করণের জন্য এলাকাবাসির উদ্যোগ নেয়া উচিত বলে মনে করি। বর্তমানে আমাদের কলেজের গভর্নিংবডির সম্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত প্রজ্ঞাবান। তাদের গতিশীল নেতৃত্বে এই কলেজের সুনাম আরো বহুগুণ বৃদ্ধি পাবে-এটা আমার বিশ্বাস।
যাদের বহু চেষ্টায় কলেজটি আজ এ পর্যায়ে উন্নীত হয়েছে,তাদের সবার প্রতি রইলো আমার শুভকামনা।
উপাধ্যক্ষ
আবদুর রহমান
AKM Rahmatullah College
01309108031